Description
জিমে না গিয়েই ঘরে বসে প্রতিদিন ১০-১৫ মিনিটের কার্ডিও
জিমে যাওয়া-আসায় সময় নষ্ট, ভিড়, মাসিক ফি — এই কারণেই বেশিরভাগ মানুষের ব্যায়াম শুরু হয়েও থেমে যায়। স্টেয়ার স্টেপার মেশিন ঘরের এক কোণেই রাখা যায়, আর টিভি দেখতে দেখতে বা গান শুনতে শুনতেই সিঁড়ি বেয়ে ওঠার মতো পুরো শরীরের ব্যায়াম হয়ে যায়।
একসাথে হাত, পেট ও পায়ের ব্যায়াম
পা দিয়ে স্টেপ করার সময় হ্যান্ডেল ধরে রাখায় পায়ের পেশি, হিপ, কোর ও হাত — সবগুলোই কাজ করে। সিঁড়ি বেয়ে ওঠার মতো এই মুভমেন্ট হাঁটার চেয়ে বেশি পরিশ্রমের, তাই অল্প সময়েই ঘাম ঝরে।
৩টি অ্যাডজাস্টেবল ইনক্লাইন অ্যাঙ্গেল
৩৭°, ৪৭° ও ৫৭° — তিনটি ঢালে সেট করা যায়। নতুনরা কম ঢালে শুরু করুন, অভ্যাস হলে ঢাল বাড়িয়ে ব্যায়াম কঠিন করুন।
হাঁটুর জন্য আরামদায়ক, নিরাপদ ডিজাইন
মসৃণ স্টেপ মুভমেন্টে দৌড়ানোর মতো ঝাঁকুনি নেই, তাই হাঁটু ও জয়েন্টে চাপ কম পড়ে। অ্যান্টি-স্লিপ প্যাডেল, অ্যাডজাস্টেবল হ্যান্ডেল ও ত্রিভুজ আকৃতির মজবুত ফ্রেম ব্যায়ামের সময় স্থির রাখে।
LCD মনিটর
ছোট LCD ডিসপ্লেতে ব্যায়ামের সময়, স্টেপ ও আনুমানিক ক্যালরি দেখা যায় — প্রতিদিনের অগ্রগতি নিজেই ট্র্যাক করতে পারবেন।
ফোল্ড করে রাখা যায়
ব্যায়াম শেষে ভাঁজ করে দরজার পেছনে বা খাটের পাশে রেখে দিন — ছোট ফ্ল্যাটেও জায়গা নিয়ে চিন্তা নেই।
কারা ব্যবহার করতে পারবেন
- অফিসে সারাদিন বসে কাজ করেন এমন প্রফেশনাল
- বাচ্চা হওয়ার পর আবার ফিটনেসে ফিরতে চাওয়া মায়েরা
- জিমে যাওয়ার সময় পান না এমন তরুণ
- বাবা-মা, যাদের নিয়মিত হালকা ব্যায়াম দরকার — প্রবাস থেকে উপহার হিসেবেও দারুণ
দ্রষ্টব্য: হার্ট, হাঁটু বা মেরুদণ্ডের সমস্যা থাকলে ব্যায়াম শুরুর আগে ডাক্তারের পরামর্শ নিন।















Reviews
There are no reviews yet.