Description
ঘরেই রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি ও জুসি চিকেন ফ্রাই
বাইরে থেকে ফ্রাইড চিকেন কিনতে গেলে খরচ অনেক, আর বাসায় বানালে অনেক সময় মসলার ব্যালান্স ঠিক হয় না — বাইরে মচমচে হয় না বা ভেতরে স্বাদ ঢোকে না। ম্যাজিক ফ্রাই মিক্সে সব মসলা আগে থেকেই মাপমতো মেশানো — শুধু মেরিনেট আর ডাস্টিং করুন, কয়েক মিনিটেই পরিবারের জন্য গরম গরম ক্রিস্পি চিকেন রেডি।
ম্যাজিক ফ্রাই মিক্সে যা যা আছে
তেজপাতা, শুকনো রসুন, জয়ত্রী, এলাচ, কালো গোলমরিচ, শুকনো মরিচ, জয়ফল, আমচুর ও লবণ।
মাত্র ৫ ধাপে তৈরি করুন
- মেরিনেশন: প্রতি ৫০০ গ্রাম চিকেনে ২ টেবিল চামচ ম্যাজিক ফ্রাই মিক্স দিয়ে ভালোভাবে মেরিনেট করুন।
- প্রথম ডাস্টিং: ময়দা, কর্নফ্লাওয়ার ও ম্যাজিক ফ্রাই মিক্সের ডাস্টিং মিক্সে চিকেন কোট করুন।
- ঠান্ডা পানিতে ডিপ: ডাস্টিং করা চিকেন ঠান্ডা পানিতে একবার ডুবিয়ে তুলে নিন।
- দ্বিতীয় ডাস্টিং: আবার ডাস্টিং মিক্সে ভালোভাবে কোট করুন।
- ডিপ ফ্রাই: গরম তেলে ক্রিস্পি ও গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজুন। গরম গরম পরিবেশন করুন।
কোন প্যাকটি নেবেন
- ২৫০ গ্রাম জার: ছোট পরিবারের জন্য পারফেক্ট
- ৫০০ গ্রাম জার + ১০০ গ্রাম কর্নফ্লাওয়ার ফ্রি: বড় পরিবার বা যারা প্রায়ই চিকেন ফ্রাই করেন















Reviews
There are no reviews yet.